মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

 কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ ভিজিটর

কালিগঞ্জ থেকে সঞ্জয় কান্ত :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  বিকেলে কালিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ নং ওয়ার্ড মনসুরপুর বালুর মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসাদুল্লাহ আসাদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।  অনুষ্ঠানটি  উপস্থাপনায় ছিলেন শওকত আকবর, পাপু মীর ও শফিকুল ইসলাম শফিক ।  প্রধান বক্তা ছিলেন, আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল গাজীপুর জেলা ।  বিশেষ অতিথি ছিলেন, ইব্রাহিম প্রধান, সাধারণ সম্পাদক পৌর বিএনপি কালীগঞ্জ, লুৎফর রহমান সাবেক মেয়র, মোশারফ হোসেন লিটন যুগ্ম সাধারণ সম্পাদক কালিগঞ্জ পৌর বিএনপি, ফরিদ মৃধা,সাবেক সাংগঠনিক সম্পাদক, কালিগঞ্জ উপজেলা বিএনপি।  উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, খালেকুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা বিএনপি, নায়েবুর রহমান মাসুদ সাবেক ভিপি কালিগঞ্জ শ্রমিক কলেজ।
বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
উঠান বৈঠক পরিচালনায় ও আয়োজনে ছিলেন সোলায়মান আলম, সাবেক সাধারণ সম্পাদক কালিগঞ্জ উপজেলা বিএনপি,সহযোগিতায় প্রবীর কুমার মিত্র,, সজিত শীল, মিহির, রহমান, আরিফুল ইসলাম, সহ আরো অনেকে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর