বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

যুবকরাই বদলে দেবে আগামীর বাংলাদেশ- জামায়াতের যুব সমাবেশে মতিউর রহমান আকন্দ

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ ভিজিটর

কালিগঞ্জ প্রতিনিধি : গাজীপুর-৫ আসনের ভবিষ্যৎ পরিবর্তনে যুবকদের ভূমিকা তুলে ধরে কালিগঞ্জে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামের উদ্যোগে এক বৃহত্তর যুব সমাবেশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সকাল থেকেই তরুণদের ঢল নামে। পাঁচ সহস্রাধিক যুবকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসাহ–উদ্দীপনায় মুখর। সমাবেশকে ঘিরে বিভিন্ন সড়কে টাঙানো হয় ব্যানার–ফেস্টুন ও অভ্যর্থনা তোরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, “যুব সমাজই পরিবর্তনের হাতিয়ার। অতীতে ডাকসু–জাকসু নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতায় গেছে। সাম্প্রতিক সময়ে দেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বিজয় প্রমাণ করেছে—আগামী বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বাংলাদেশ, ইনশাআল্লাহ।”

গাজীপুর-৫ আসনে দলীয় প্রার্থী মো. খায়রুল হাসানকে একজন দক্ষ ও চৌকস যুবনেতা উল্লেখ করে তিনি বলেন, তার রূপকল্পই এলাকাটির ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হবে।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। উন্নয়ন রূপকল্প তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

তার বক্তব্যে তিনি বলেন, “নির্বাচিত হলে দক্ষ, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দলমত নির্বিশেষে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবো। এলাকার মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সুখে-দুঃখে জনগণের পাশে থাকা এবং সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর বার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মাদ সামছুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খানসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

যুব সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। আয়োজকদের ভাষ্য, এ সমাবেশ প্রমাণ করে যে ভবিষ্যৎ রাজনীতিতে যুব সমাজই হবে পরিবর্তনের প্রধান শক্তি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর