রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর–বিমানবন্দর রুটে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অসমাপ্ত বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবিতে গাজীপুর–২ আসনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে মহানগরের চান্দনা চৌরাস্তা ভোগড়া–বাইপাস এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন গাজীপুর–২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হোসেন আলী।

মাওলানা মোনায়েম খানের তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর–২ আসন কমিটির পরিচালক মোঃ আফজাল হোসাইন।

গাজীপুর মহানগরের অফিস বিভাগীয় সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হোসেন আলী বলেন—অসমাপ্ত বিআরটি প্রকল্প এখন গাজীপুরবাসীর গলার কাঁটা। হাজার কোটি টাকার ব্যয় বাড়ানো হলেও প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এলোমেলো নির্মাণ, ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, দুর্ঘটনা আর যানজটে গাজীপুরবাসীর জীবন আজ বিপর্যস্ত। জনগণের এই দুর্ভোগ আর সহ্য করা যায় না—তাই আমরা শান্তিপূর্ণ গণমানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন— যথাযথ ব্যবস্থা না নিলে গাজীপুরবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় অন্যের মধ্যে বক্তব্য দেন বাসন থানা ১৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মমিনুল ইসলাম, মেট্রো সদর থানা নায়েবে আমীর জালাল উদ্দীন, শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ফকীর, যুব নেতা মোঃ আব্দুল হালিম মন্ডল, উলামা প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, সচেতন নাগরিক ফোরাম নেতা মোঃ শাহিনুল ইসলাম, পেশাজীবী নেতা ড. মাহবুবুল আলম জামী, এনডিএফ নেতা ডা. আমজাদ হোসাইন খান, ব্যবসায়ী ফোরাম নেতা মুহাম্মদ গোলাম মুস্তফা, যুবনেতা সোহেল পাঠান, শ্রমিক নেতা আবু নাঈম মোল্লা, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিব প্রমুখ।

এ সময় বক্তারা সবাই একযোগে দাবি জানান, দীর্ঘসূত্রিতা বন্ধ করে অবিলম্বে বিআরটি প্রকল্পের কাজ পূর্ণ গতিতে শুরু করতে হবে, যাতে গাজীপুরবাসী দুঃস্বপ্নের মতো দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর