রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ইসরাইল হাওলাদারের যোগদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বুধবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। জিএমপি সদরদপ্তরে যোগদানের সময় জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত কমিশনারকে স্বাগত জানানোর জন্য জিএমপি’র একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। পরবর্তীতে তিনি জিএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে শহরের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার পুলিশের কাজকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহরের জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নবাগত কমিশনারকে গত ১৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর