রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরের নবাগত ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার:গাজীপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন। বুধবার বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাসেম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন মিডিয়া হাউসের অভিজ্ঞ সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন এবং বক্তব্য দেন। তারা জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সাংবাদিকদের বক্তব্য শুনে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, উচ্ছেদ কার্যক্রমসহ প্রশাসনিক সব দায়িত্ব পালনে মানবিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, যতোদিন গাজীপুরের দায়িত্বে থাকব, মানুষের কল্যাণে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করার চেষ্টা করব। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা চান এবং গণমাধ্যমকে উন্নয়ন, সুশাসন ও জনসেবার অংশীদার হিসেবে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, শরীফ আহমেদ শামীম, রেজাউল বারী বাবুল, আমিনুল ইসলাম, এস এম রিপন শাহ, শেখ মোহাম্মদ আজিজুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সাংবাদিকরা গাজীপুরের সার্বিক উন্নয়ন ও শতবর্ষের নির্বাচনে জুলাই বিপ্লবের বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গাজীপুরের নব নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর