বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কৃষির ওপর নির্ভর করে গ্রামীণ জনপদের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে—- মো. খায়রুল হাসান

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) খলাপাড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে ৫০০ কৃষককের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন, গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই দেশের মাটি সোনার চেয়ে ও খাটি। অতি সহজেই এই মাটি থেকে ফসল ফলে।কৃষকরা পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট সার বীজ পানি সেচের সুবিধা পেলে এই সেক্টর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা কৃষিখাতকে আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, অর্থ সম্পাদক মাহমুদউল্লাহ প্রমুখ।
এবং বাহাদুরশাদী ইউনিয়নের সাধারণ জনগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর