রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে বিজয়ী করবে – মো: খায়রুল হাসান

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রচার মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

মিছিল পূর্ব সমাবেশে কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার সাবেক আমীর মাহমুদুল হাসান, জামালপুর ইউনিয়নের আমীর কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ, সোহরাব হোসেন, মাওলানা আইয়ুব আলী, সাংবাদিক হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো খায়রুল হাসান বলেছেন ২০১৪, ২০১৮,২০২৪ ইং সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।

জনগণ আমূল পরিবর্তন চায়। আগামী নির্বাচনে বিগত দিনের ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে ইনশাআল্লাহ। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং বৈষম্য দূর করে একটি স্বনির্ভর মানবিক বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাট থাকবে না। জনগণ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব উপহার দিবে ইনশাআল্লাহ।

অপরদিকে সকালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন নাগরি ইউনিয়নের উলুখোলা বাজার ও মঠবাড়ী বাজারে শনিবার (৮ নভেম্বর) ব্যবসায়ী সহ সকল শ্রেণিপেশার লোকদের সাথে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং মহানগর নায়েবে আমীর মো খায়রুল হাসান।

এসময় নাগরী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার ও সেক্রেটারি আবুল হাসনাত সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় তিনি শোষণমুক্ত, মাদকমুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রনি, জালাল মোল্লা, পলাশ, হায়দার আলী, ফজলুল হক, মাসুদ, রুবেল, তুহিন, নুরুন্নবী, মাসুদ, শামীম খান, ওসমান, মহসিন, হাসান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর