বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাপাসিয়ায় ৯ টি পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২১৪ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি: জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার পক্ষ হতে ৯টি পরিবারেরে জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

১লা নভেম্বর (শনিবার) আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের গরিব দুঃখী মানুষের মাঝে টিউবওয়েল বিতরন করা হয়।

টিউবওয়েল গুলো স্থাপন করার পরিবারের সদস্যরা যাতে করে সুপেয় পানি পান করতে কোন অসুবিধা না হয় সেজন্য চারপাশ পাকা করে দেওয়া হবে। আর এর জন্য যত টাকা খরচ হবে তা জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা গ্রহণ করবে।
যারা টিউবওয়েল পেয়েছেন তারা হলেন- রায়েদ দরগা বাজারের নজরুল ইসলাম, বেলাশী গ্রামের সাজেদা খাতুন ও মাজেদা, এবং ফুলেছা,কামড়া গ্রামের সুব্রত চন্দ্র মন্ডল,টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের আনোয়ারা, ইকুরিয়া বাজারের হাফিজুল হাসান, উত্তর খামের খাদিজা, পাবুরের মিহির দেব নাথ।

টিউবওয়েল পেয়ে বেলাশীর সাজেদা বলেন, আমরা দীর্ঘদিন কোয়া থেকে পানি তুলে খেয়েছি আজ আমরা টিউবওয়েল পেয়ে এখন থেকে কলের পানি খেতে পারব বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

টিউবওয়েল বিতরণ শেষে কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী বলেন আমরা কাপাসিয়ার অবহেলিত জনগণের মধ্যে থেকে বাছাই করে যারা দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভোগছিলেন তাদের মাঝে টিউবওয়েল বিতরণ কার্যক্রম করছি আমাদের এই কাজ চলমান থাকবে আমরা জনগণের কাছাকাছি গিয়ে তাদের দুঃখ দুর্দশা গুলো আমাদের সাধ্য অনুযায়ী মেটানোর চেষ্টা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর