বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না দাবি বিএনপি নেতাদের।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম হবে না বলে দাবি করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় জেলা ও দায়রা জজ আদালতে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সাধারণ জনতা, শ্রমিক আমাদের ছাত্রজনতা সকলে মিলে মিশে দেশ থেকে আমরা ফ্যাসিবাদ বিতাড়িত করতে সক্ষম হয়েছি, এই দেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদ জন্ম হবে বলে বিশ্বাস করি না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই দেশ হবে একটি সুখী সমৃদ্ধ ও শান্তির দেশ। সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা তার পক্ষে পথেঘাটে বাড়িতে বাড়িতে কাজ করে যাচ্ছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশে আর কোন ফ্যাসিবাদ জন্ম নিবে না।

এসময় তার সঙ্গে সাবেক আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর