রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালিগঞ্জে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৩ ভিজিটর

কালিগঞ্জ থেকে সঞ্জয় কান্ত : সারা বাংলাদেশে ন্যায় গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে এ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে বিভিন্ন প্রতিষ্ঠানের হেলথ এসিস্ট্রান্টরা অংশ নেন। এসময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ চন্দ্র রনি, উপদেষ্টা মোহাম্মদ বাকের হোসেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফয়সাল পাঠানসহ কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করুণা কালীন সময় এবং যে কোন সংকটকালিন মুহুর্তে ও বিভিন্ন টিকা দানে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা জাতির জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের কাছে তারা তাদের ছয় দফা দাবী পেশ করেছেন। তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাবেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর