সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

গাজীপুরে তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবে মন্দিরে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারেক জিয়ার পক্ষ থেকে বিভিন্ন মন্দির পরিদর্শন ও  আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির নেতা কর্মীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে এই কার্যক্রম পরিচালিত হয়।

মন্দির পরিদর্শনকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটিগুলোকে শুভেচ্ছা জানান এবং আর্থিক অনুদান প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য কাজী শহিদুল্লাহ শহীদ, মিজানুর রহমান খোকন, নূরুল আমিন মাস্টার, রমজান আলী, মেম্বার আযহার মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর