সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের দক্ষিণ কোরিয়া গমন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ ভিজিটর

টাঙ্গাইল প্রতিনিধি: ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে গমন করেছেন।

‎২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিনি কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন। সফরকালে তিনি চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবেন।

‎এই সফরে ভাইস-চ্যান্সেলরের সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান রুটিন দায়িত্ব পালন করবেন।

‎উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক সাত বছর মেয়াদি সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং কোরিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠা, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎প্রকল্পটির প্রধান গবেষক (PI) হিসেবে দায়িত্ব পালন করছেন কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো। তিনিই মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরকে আলোচনাসভা ও গত তিন বছরের একাডেমিক কার্যক্রমের উপস্থাপনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর