বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ ভিজিটর

কাপাসিয়া থেকে সাইফুল্লাহ লবিব: পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে কাপাসিয়া উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফকির মজনু শাহ সেতু সংলগ্ন শহীদ তাজউদ্দিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

এ-সময় কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা’র সভাপতিত্বে, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা শেফাউল হক, অধ্যাপক শামসুল হুদা লিটন, অধ্যাপক তোফাজ্জল হোসেন, মাওলানা ইমতিয়াজ হোসেন হোসেন বকুলসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর