রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে বিএনপি নিরবিচ্ছিন্ন নেতৃত্ব দিয়েছে – শাহ রিয়াজুল হান্নান

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ ভিজিটর

এস এম লবিব, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাস্ট্র মেরামতের ৩১ দফা” ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কাপাসিয়ার উন্নয়নে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ আজীবন কাজ করে গেছেন। রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ড গুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কাপাসিয়ায় পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ ধারার সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের জন্য নেয়া বিগত দিনের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর একটি স্বাধীনতা বিরোধী চক্র সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা সুকৌশলে বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে। তাদের ব্যাপারে তিনি দলীয় নেতৃবৃন্দদের সজাগ দৃষ্টি রাখার জন্য সতর্ক করেন।

তিনি ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের রায়েন্দা গ্রামের বটতলায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকার কয়েক’শ নারী পুরুষের অংশগ্রহণে আলোচনা সভায় উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক মীর সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপি নেতা কাজী আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মীর মাসুদ করিম, মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর