রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের মহাসঢ়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর বাসন থানার দিঘীরচালা এলাকায় শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড (যা বুলবুল নিটিং নামে পরিচিত) নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতনভাতা বকেয়া রয়েছে। কারখানাটিতে ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করে। তাদের বেতনভাতা ১০ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করেনি বা নতুন কোন তারিখও দেয়নি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে । এতে ওই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাসন থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে এ সংবাদ লেখার সময় (বিকেল সোয়া চারটা) শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. শাহিন খান জানান, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কারখানার ভিতরে অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর