বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ

গাজীপুরে বাসের ধাক্কায় ডিবি ওসি নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মুস্তাফিজ হাসান নামের এক ডিবির ওসি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের  সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওসির স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, মুস্তাফিজ হাসান সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মুস্তাফিজ হাসান নওগাঁ জেলায় ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ঘাতক বাসচালক সুমকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর