সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম

তুহিন হত্যায় শোকাহত পরিবারকে সান্ত্বনা, পাশে থাকার অঙ্গীকার জানাল জামায়াত

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৪০ ভিজিটর
গাজীপুরস প্রতিনিধি: গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের  শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নিহত সাংবাদিকের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যান দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের এ সময় পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখি। এমন একটি সমাজ, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না। ৫ আগস্টের বিপ্লবের ঘটনার মধ্য দিয়ে আমরা এমন দেশকে কখনোই দেখতে চাইনি। সাংবাদিক তুহিন ছিলেন সমাজের আলোকবর্তিকা, তার নির্মম হত্যাকাণ্ড শুধু পরিবারকেই নয়, সমগ্র সমাজকে শোকাহত করেছে।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটময় মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকেছে। আমরা শুধু আজকের এই সামান্য সহযোগিতায় সীমাবদ্ধ থাকব না, তুহিনের পরিবারের পাশে ভবিষ্যতেও সর্বদা থাকব। তিনি বলেন,প্রিয় সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক,  সদর মেট্রো থানা জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য আবু সিনা নূরুল ইসলাম মুহাম্মদ মামুন এবং জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশি।
অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সত্যের অনুসন্ধানী যোদ্ধা। তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সমাজে ন্যায়বিচারের প্রত্যাশা নষ্ট হবে।”
পরে জামায়াতের নেতৃবৃন্দ নিহত সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর