রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে ব্যবসায়ী ও এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

সোমবার বেলা পৌনে ১১ টার দিকে টঙ্গী বাজারের কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী এ বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা তুরাগ নদের উপর অতিদ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনিসহ টঙ্গী বাজারের ব্যবসায়ী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বাসিন্দারা।

স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসী জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে দীর্ঘদিন যাবত টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়াও টঙ্গী বাজার অত্র এলাকার মানুষের জন্য একমাত্র বড় বাজার। এ বাজারে প্রায় ২৫হাজার দোকানপাট রয়েছে।

এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিনিয়ত লাখ লাখ মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশের বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে নিয়ে গেছে। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় মালামাল কিনে উড়াল সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। উড়াল সড়কে রিকশা ভ্যান চলাচল করতে না পারায় এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক এক ঘন্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর