রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার রাত ১০ টায় গাজীপুর শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু,আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভ সহ ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।


উক্ত সমাবেশে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে একটি কুচক্রি মহল কারিগরি শিক্ষা নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার প্রতিবাদ স্বরূপ আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশ থেকে তারা যেসব দাবি উত্থাপন করেন সেগুলি হচ্ছে,
মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কটুক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতিত অন্যদের নিয়োগ বন্ধ করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করা, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নতম পদে নিয়োগ দেয়া বন্ধ করা।

এর আগে রাত দশটার দিকে কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী গাজীপুরের শিমুলতলী থেকে মিছিল নিয়ে এসে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর