বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে তুরাগ নদে মাছের পোনা অবমুক্তকরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৭৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে গাজীপুর সদর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট), বিকেলে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে অবস্থিত তুরাগ নদীতে মৎস্য অবমুক্ত করা হয়।

মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এ্যাডঃ আব্দুস সালাম আজাদ।

গাজীপুর মৎস্যজীবী দলের আহবায়ক সিদ্দিক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লী,ফজলুল হক মুসল্লী, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপি নেতৃবৃন্দ তুরাগ নদীতে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর