বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৮৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : উৎসাহ- উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) রোববার বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে একটি বর্ণিল র‌্যালি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স সামনে থেকে বের করা হয়। পরে বিশ^বিদ্যালয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিটি ভেটেরিনারি সংশ্লিষ্ট নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ডাক্তার, কৃষক ও গবেষকের পোশাকে ভেটেরিনারিয়ানদের বহুমুখী ভূমিকা তুলে ধরেন।
পরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, গাইনিকোলজি অবস্ট্রেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এর প্রফেসর ড. আ.ন.ম আমিনুর রহমান শিক্ষার্থী খাদিজা আক্তার রহিমা, সাব্বির খান ও হিমাল সাওয়ার প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর