বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ডেকর ওয়েট প্রসেসিং নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, বৃহস্পতিবার গাজীপুরের মির্জাপুর, রাজেন্দ্রপুর এলাকার বাংলাবাজার রোড এবং গাজীপুর মহানগরীর সালনা এলাকায় তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ২০০ ফুট দৈর্ঘ্যের পাইপলাইন অপসারণ করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সালনা এলাকার ডেকর ওয়েট প্রসেসিং নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।

  • অভিযানের সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারি ব্যবস্থাপক আল আমিন, সহকারী কর্মকর্তা সোহেল রানাসহ তিতাস গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    ####
    প্রতাপ কুমার গোপ, গাজীপুর

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর