বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭১ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে ঢাকাগামী চলন্ত আন্তঃনগর চিলহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পান ওই ট্রেনের যাত্রীরা। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা ঢাকা-টাঙ্গাইল রেলরুট হয়ে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (১৩ এপ্রিল) মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল চিলহাটি এক্সপ্রেস ট্রেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছলে চলন্ত ওই ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং ট্রেললাইনের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এসময় চালক দক্ষতার সঙ্গে দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। এতে অল্পের জন্য রক্ষা পান ওই ট্রেনের যাত্রীরা। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল রুট হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধার কর্মীরা লাইনচ্যুত বগিগুলোকে ট্রেন থেকে আলাদা করলে ঢাকাগামী ওই ট্রেনটি অবশিষ্ট বগি নিয়ে যাত্রীসহ গন্তব্যের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে বিকল্প রুটে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর