শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষকদল নেতাকে কুপিয়ে খুন

  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬২ ভিজিটর
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

স্টাফ রিপোর্টার : গাজীপুরে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার দিবাগত রাতে মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- রাকিব মোল্লা (৩৫) তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে  ।  সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহবায়ক ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার নিহতের চাচা।

জিএমপি’র সদর থানার ওসি মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় উপর ফেলে রেখে চলে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি মেহেদী হাসান আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহবায়ক আতাউর রহমান জানান, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহবায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর