রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরের ডগরীতে এক দিন আগেই ঈদের নামাজ, জনমনে নানা প্রতিক্রিয়া

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৮ ভিজিটর
গাজীপুর প্রতিনিধি : একদিন আগেই গাজীপুরে ঈদুল ফিতরের নামাজ  অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় সচেতন ধর্মপরায়ণ মুসল্লিদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নামাজের আয়োজনকারীদের কে স্থানীয় লোকজন ভন্ড, লম্পট, মাতাল , মূর্খ ও ফেতনা সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছেন। শওয়ালের চাঁদ না দেখেই গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরি দক্ষিণপাড়া এলাকায় গত রোববার সকাল সাতটায় একটি মাদ্রাসায় ঈদুল ফিতরের ওই নামাজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুসল্লী হুমায়ুন মুন্সি, শরীফুল আলম , স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আস্কর আলী মুন্সী জানালেন, ঈদুল ফিতরের ওই নামাজের জামাতে গাজীপুরের কোন লোক অংশগ্রহণ করেননি। চাঁদপুর ও কুমিল্লা থেকে আসা ভন্ড প্রকৃতির মুসল্লীরা এতে অংশ নেন।
তারা আরো বলেন, চাঁদপুর ও কুমিল্লার ভন্ড ওই মুসল্লীরা অন্ধ ও ফালতু। গাজীপুরে এরা নাটক করতে এসেছে। এরা মুসল্লিদের কাতারে পরে কিনা সন্দেহ।
চাঁদপুর জেলা নিবাসী  জনৈক মাহবুবুর রহমান গাজীপুর সদর উপজেলার ডগরি এলাকায় প্রায় ২৫ বছর আগে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার মাঠে সকাল সাতটায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় যেখানে নামাজে ইমামতি করেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান।খবরটি ছড়িয়ে পড়লে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে প্রতিবাদের ঝড়। ঈদ নামাজ শেষে ইমাম মাহবুবুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি। ওই মাদ্রাসার পাশেই এক মসজিদে  সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী ঈদুল ফিতরের নামাজে শরীক হবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর