রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালিয়াকৈরে ছিনতাইকারীদের কোপে এক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু অপর এক ব্যবসায়ী। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের জামালপুর ইউনিয়নের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- সজিব হোসেন (৩৮)।তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। আহত ব্যবসায়ীর নাম রয়েল মিয়া। তারা এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মটরসাইকেল যোগে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া। পথে বড়ইবাড়ী-হাটুরিয়াচালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগে গজারি বনের ভেতর পৌছালে সশস্ত্র কয়েক ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ছিনতাইকারীদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সজিব। এসময় অপর ব্যবসায়ী রয়েল আহতাবস্থায় দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তারা ধাওয়া করে ছিনতাইকারীদলের দুই সদস্যকে আটক করে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুই ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে ও অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ছিনতাইকারী দলের হামলায় এক ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর