রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি পালন

  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭১ ভিজিটর
 গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে  কর্মবিরতি পালন করেছেন একটি পোশাক কারখানার প্রায় সাড়ে ৮ শতাধিক শ্রমিক।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি শুরু করেন  মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত
স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রুপ) এর শ্রমিকরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ বোনাস, গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার অভ্যন্তরে তারা কর্মবিরতি পালন করছেন। গত কয়েক দিন ধরেই তারা এসব দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানাচ্ছেনা। শ্রমিকরা বলেন,কর্তৃপক্ষ আমাদের দাবী দাওয়া পূরণ করাতো দূরের কথা তারা কারখানায় আসা বন্ধ করে দিয়ছেন। শ্রমিকরা বলছেন প্রতি বছর ঈদ আসলেই  মালিক পক্ষ এমন তালবাহানা শুরু করেন।
স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রুপ) এর প্রিন্টিং সেকশনের ইনপুট ম্যান মোঃ রাকিবুল হাসান জানান, আমরা গত কয়েকদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে আন্দোলন করছি। কিন্ত কোন সূরাহা হচ্ছে না।
তিনি বলেন, অন্যান্য কারখানার শ্রমিকরা যখন
ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত। সারা বছর কাজ করে কোম্পানির জন্য। আর ঈদ আসলেই মালিক পক্ষ আমাদের সঙ্গে এমন আচরণ করেন।
স্যাম্পল ম্যান শামসুদ্দিন বলেন, স্টাফরা গত পাঁচ মাসের বকেয়া বেতন পাবে। কিন্তু তারাতো শ্রমিকদের মতো বলতে পারছেনা। সামনে ঈদ তাদেরও পরিবার পরিজন আছে। বউ বাচ্চা আছে। তিনি বলেন, সারা বছর কাজ করে যদি ঈদের সময় এমন হয়নির স্বীকার হতে হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে?
স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রুপ) এর জেনারেল ম্যানেজার মোঃ সেলিম জানান, কারখানার মালিক পক্ষ চেষ্টা করছেন শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার জন্য। খুব শীঘ্রই তা পরিশোধ করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,
স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রুপ) এর শ্রমিকরা
ঈদ বোনাস, গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি
পালন করছে। তিনি বলেন,মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন ২৫ মার্চ ঈদ বোনাস দিবে এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দিবে। কিন্তু শ্রমিকরা তা প্রত্যাক্ষান করে কর্ম বিরতি পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে  গাজীপুর মেট্রো পলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়। দুপুরের দিকে শ্রমিকরা কর্মবিরতি শেষ করে বাসায় চলে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর