বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে “ইনোভেশন এন্ড সাসটেইনাবিলিটি ল্যাব” উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৭ ভিজিটর

 স্টাফ রিপোর্টার : এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন ও টেকসই বিষয়ক গবেষণা এবং জ্ঞানভিত্তিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালরের মূল ক্যাম্পাসের সিনেট হলে “ইনোভেশন এন্ড সাসটেইনাবিলিটি ভার্চুয়াল ল্যাব” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বৃদ্ধির জন্য সদ্য প্রতিষ্ঠিত সাসটেইনাবিলিটি ল্যাব, মাস্টিল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।” এছাড়া তিনি এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম প্রসারের জন্য বিভিন্ন কারিগরি সহায়তা ও গবেষণা অনুদান বৃদ্ধির আশ্বাস দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র-এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর