রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাফ্ফারের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনদিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়। সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি পালন করেন গাজীপুরের সাংবাদিক সমাজ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে গাজীপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন। মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে একটি রেলি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, রবিবার রাতে  কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পরিকল্পিতভাবে আব্দুল গাফফারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মোঃ আলা উদ্দিন জানান, “হামলার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া অন্য হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর