রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় অবৈধভাবে জমি দখল  ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  এসব অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধার ছেলে রেজাউল করিম।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ মার্চ পূর্ব শত্রুতা ও জমি-জমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় সোহেল, রাসেল,শামীম, সৈকত ও আরও বেশ কয়েকজন তাদের জমিতে দেয়াল নির্মাণ করতে যায়। পরে তারা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে তার মা মনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ভাঙচুর করে।
তিনি আরো অভিযোগ করেন,এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করলে আসামিরা তাকে ভয়-ভীতি এবং হুমকি দিয়ে আসছে। তিনি দাবি করেন, অভিযুক্তরা তাকে এবং তার স্বজনদেরকে  বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে। সরকারের কাছে তিনি জীবনের নিরাপত্তা এবং  সুষ্ঠ  তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর