সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ, ৬ পুলিশসহ আহত ১০

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াইঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশের সঙ্গে তাদেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে পুলিশের ৬সদস্যসহ অন্ততঃ ১০জন আহত হয়। সোমবার রাতে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম- সাবিনা ইয়াসমিন (২৯)। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার খালসাইদকোনা গ্রামের আলী হোসেনের মেয়ে এবং মো. রাব্বানির স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার বাঘের বাজার এলাকার “গোল্ডেন রিফিট” নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন সাবিনা ইয়াসমিন। সোমবার ইফতারের বিরতি শেষে কাজে যোগ দিতে তিনি বাসা থেকে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। পথে সন্ধ্যা ৭টার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সহ তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উত্তেজিত শ্রমিক ও জনতা কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করলে কয়েক যাত্রী আহত হন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের ৬সদস্যসহ অন্ততঃ ১০জন আহত হয়। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় আড়াই ঘন্টা পর যানবাহন চলাচল পুনঃরায় শুরু হয়।

সালনা হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, প্রাইভেটকারের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে। এসময় বহিরাগতরা সুযোগ নিয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ বাঁধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সদস্য ৬জন আহত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর