রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

গাজীপুরে যৌথ অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ ভিজিটর

   গাজীপুর  প্রতিনিধি : গার্মেন্টস সেক্টরকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার ইন্দন দেয়ার অভিযোগে শ্রমিকলীগের এক ওয়ার্ডের সাবেক সভাপতিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে যৌথ অভিযানকালে শহরের শিববাড়ি মোড় এলাকার ব্যাংকার্স রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ লুৎফর রহমান (৪১) গাজীপুরের কালীগঞ্জ থানার সাতিয়ানী এলাকার আঃ কাইয়ুমের ছেলে এবং মহানগরীর ২৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমানের নেতৃত্বে গাজীপুর শহরের শিববাড়ি মোড় এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসময় ব্যাংকার্স রোডের বাসায় থেকে মহানগরীর ২৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি লুৎফর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে কারখানা ও পুলিশের উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গার্মেন্টস সেক্টরকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার ইন্দন দেয়ার অভিযোগ রয়েছে।

জিএমপি’র বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আটক লুৎফর রহমানকে বৈষম্য বিরোধী আন্দোলনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জব্দকৃত বিভিন্ন গাড়ি ও মালামাল নলজানীস্থ ড্যাম্পিং স্টেশন হতে লুটপাটের মামলায় সন্দেহজনক আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর