স্টাফ রিপোর্টার : বিএনপির আন্তর্জাতিক বিষযক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ স্বাক্ষরিত এক পত্রে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে সৌদি আরবের জেদ্দায় বসবাস করছেন। সেখানে তিনি একজন সফল বাংলাদেশী ব্যবসায়ী হিসেবে সকল বাংলাদেশীদের নিকট সুপরিচিত নাম। অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন ব্যবসার পাশাপাশি সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক হিসেবে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করছেন। তার সুদক্ষ রাজনৈতিক চিন্তাচেতনা , কৌশল ও প্রজ্ঞায় সৌদি আরবে বসবাসরত লাখ লাখ বাংলাদেশীদের মধ্যে জাতীয়বাদী চিন্তাচেতনাকে ছড়িয়ে দিতে নিরলস শ্রম দিয়েছেন। সেখানে প্রবাসীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে তার রয়েছে অন্যন্য ভূমিকা। প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও রাজতান্ত্রিক সৌদি আরবে তিনি সেখানকার স্থানীয় আরব ও সেখানকার প্রশাসনের উধ্বতন লোকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় দলীয় কাজকে ত্বরিত গতিতে এগিয়ে নিতে মূখ্য ভূমিকা পালন করছেন।
জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি তিনি সৌদি প্রবাসী বাংলাদেশীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নানা সহযোগিতার হাত বাড়িয়ে দলমত নির্বিশেষে তিনি সকলের প্রিয়পাত্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কর্মকর্তাদের সাথে তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
সদ্য প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার ছিল গভীর সুসম্পর্ক। বেগম জিয়া ব্যক্তিগতভাবে উনাকে প্রচন্ড ভালবেসেই সৌদি আরব বিএনপির হাল ধরার গুরু দায়িত্ব তার হাতে দিয়েছিলেন। বেগম জিয়া যতবার সৌদি আরব সফরে গিয়েছেন আহমেদ আলী মুকিব তার নেতাকর্মীদের নিয়ে সর্বোচ্চ সেবা দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও রয়েছে উনার ঘনিষ্ঠ সম্পর্ক । তাছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরবে সফর করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলের যে কোন নেতাই তার সর্বোচ্চ আথিতেয়তা পেয়েছেন।

এক এগারোর চরম দুঃসময়ে তিনি সেখান থেকে তৎকালিন বিএনপি চেয়ারপারসনের সাথে টেলিকনফারেন্স করে ব্যাপক আলোচিত হয়েছিলেন। সেসময় তিনি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সবাইকে সচেতন ও চাঙ্গা রেখেছেন। সেসময় দলের পক্ষে যখন কেউ কথা বলার সাহস পেতো না , তখন তিনি দুঃসাহসী ভূমিকা রেখেছেন।
পরবর্তীতে তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হবার পর সমগ্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে প্রবাসী বিএনপিকে সুসংগঠিত করতে নানা ধরনের প্রয়াস চালিয়েছেন।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার এ নিয়োগের খবরে সৌদি আরব বিএনপিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিএনপি নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা তাকে নানা মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।
আহমেদ আলী মুকিবের এ নিয়োগে শুভেচ্ছা জানিয়েছেন মক্কা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল আবছার চৌধুরী। তাকে স্বাগত জানিয়ে তিনি তার উপর অর্পিত এ দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন এ জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
জনপ্রিয় অনলাইন পত্রিকা ঢাকা গ্যাজেট পরিবারও তার এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন। পত্রিকার সম্পাদক মোঃ হাজিনুর রহমান শাহীন ও তার পুরো টীম আহমেদ আলী মুকিবের এ নতুন পথচলা যাতে সহজ হয়, সে কামনা করেছেন। ঢাকা গ্যাজেট সব সময় উনার পাশে থাকার আশা ব্যাক্ত করেছেন।