রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : গাজীপুরে আইজিপি ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ ঈদকে সামনে রেখে ১০০ স্বেচ্ছাসেবক নিয়োগ দিলেন জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ জাকাতে সম্পদ বৃদ্ধি ও পবিত্র হয় : মাওলানা সেলিম হোসাইন আজাদী না ফেরার দেশে চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১ দলীয় ঐক্য : হামিদুর রহমান আযাদ ‘স্লিম জবস’ এর যাত্রার মাধ্যমে চাকরি প্রত্যাশীদের জন্য উন্মোচিত হল নতুন দিগন্তের দ্বার

‘স্লিম জবস’ এর যাত্রার মাধ্যমে চাকরি প্রত্যাশীদের জন্য উন্মোচিত হল নতুন দিগন্তের দ্বার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে সাপ্লাই চেইন, লজিস্টিকস ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট খাতের পেশাজীবীদের সংগঠন স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চাকরি প্রত্যাশীদের জন্য নতুন উদ্যোগ ‘স্লিম জবস’-এর যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত মেঘডুবি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট খাতের বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও আগ্রহীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফরাত আল আলামিন, হাসান আহমেদ, খায়রুল কবির, নাবির হোসেন, এমডি হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, আজগর আলী, আসাদুল হক শাওন, মোহাম্মদ নজরুল ইসলাম, মফিজুল ইসলাম সোহেল ও আব্বাস উদ্দিনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি শুধু ধর্মীয় আয়োজন নয়; বরং পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিতরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পান।

এ সময় সংগঠনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে ‘স্লিম জবস’, ‘স্লিম সিভি ব্যাংক’ এবং ‘স্লিম ই-একাডেমি’। এসব উদ্যোগের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি, স্মার্ট সিভি ডাটাবেস গঠন এবং দক্ষতা উন্নয়নে কাজ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সুফল পাল, আরিফ হোসেন, নূর মোহাম্মদ, মোহাম্মদ রুবেল, গোলাম রাব্বানী, সাইফুল হাসান প্রদান, আফজাল, বারিউল ইসলাম ও মনিরুজ্জামান।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর