রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : গাজীপুরে আইজিপি ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ ঈদকে সামনে রেখে ১০০ স্বেচ্ছাসেবক নিয়োগ দিলেন জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ জাকাতে সম্পদ বৃদ্ধি ও পবিত্র হয় : মাওলানা সেলিম হোসাইন আজাদী না ফেরার দেশে চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১ দলীয় ঐক্য : হামিদুর রহমান আযাদ ‘স্লিম জবস’ এর যাত্রার মাধ্যমে চাকরি প্রত্যাশীদের জন্য উন্মোচিত হল নতুন দিগন্তের দ্বার

ঈদকে সামনে রেখে ১০০ স্বেচ্ছাসেবক নিয়োগ দিলেন জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে গাজীপুর চৌরাস্তায় যানজট নিরসনের জন্য মোল্লা ফাউন্ডেশন এর মাধ্যমে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিযুক্ত করেন গাজীপুর সিটি করপোরেশন এর প্রশাসক  শওকত হোসেন সরকার।  ঈদে গ্রামে ফেরা মানুষের সুষ্ঠু ভাবে বাড়ি পৌছানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে প্রাথমিকভাবে ট্রাফিক শৃঙ্খলার কাজ উদ্ভোদন করেন তিনি।

এসময় তিনি বলেন,  ঘরমুখো মানুষ যাতে নিবিঘ্নে বাড়ী যেতে পারে, যানজটের মুখে পড়ে কোন বিড়ম্বনায় যেন না পরে সে দিকে নজর রাখতে হবে। আবার অতিরিক্ত ভাড়া যেন কেউ আদায় না করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। যানজট নিরসন ও সব ধরনের অনাচার মুক্ত রাখার জন্য আমরা স্বেচ্ছাসেবক দলের ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ করেছি । কেউ যাতে চাদাবাজি না করতে পারে ও অতিরিক্ত ভাড়া যেন আদায় করতে না পারে, তা তারা দেখবে। আগামীতেও আমাদের এ ব্যবস্থা অব্যাহত থাকবে। ঈদের পর রাস্তায় কোন ময়লা আবর্জনা থাকবে না।প্রতিটি রাস্তা ক্লিন থাকবে। এ সিটিকে একটি ক্লিন সিটি করে আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দেব।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর