রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন সাতক্ষীরা কালিগঞ্জে গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু, দোষীদের শাস্তির দাবিতে উত্তাল এলাকা ফিলিং স্টেশন থেকে তেল কেনার সীমা বেঁধে দিয়েছে সরকার গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ পড়ে ছিল রাস্তার পাশে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, গাজীপুর এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিয়ের আগে নিভে গেল ঘরেরআলো: দুধ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের কৃষকের সমস্যা জানতে এমপি মঞ্চ ছেড়ে কৃষি জমিতে শুধুমাত্র চীনকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেবে ইরান ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৩ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার ৭ই মার্চ, গাজীপুরের কালীগঞ্জ,কালিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এক ঝটিকা পরিদর্শনে আসেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সর্দার মোঃ সাখাওয়াত হোসেন বকুল, সাথে ছিলেন কালিগঞ্জ উপজেলার এসিল্যান্ড জাকিয়া সারোয়ার লিমা, ওসি কালিগঞ্জ জাকির হোসেন,
এই সময় কালীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার রেজওয়ানা রশিদ তার কর্মক্ষেত্র উপস্থিত ছিলেন না, স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে তিনি দ্রুত হাসপাতালে আসেন। তার ছুটিতে থাকার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ হাসপাতালে বিভিন্ন সেক্টর পরিদর্শন করেন, ভর্তি রোগীদের সাথে কথা বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী তার প্রেস ব্রিফিং এ বলেন চারজন ডাক্তার অনুপস্থিত ছিলেন, একজন নিয়মিত বহির্ভূত দীর্ঘদিন ধরে অনুপস্থিত, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, হাসপাতালে আসার রোগীরা যাতে চিকিৎসা ভালো পায় সেই ব্যাপারে নির্দেশনা দান করেন। বেশ কিছু অনিয়মও ত্রুটি তার চোখে ধরা পড়ে যেগুলো নোট আকারে নেওয়া হয়েছে যা দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কালীগঞ্জ সরকারি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি ভালো ছিল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর