শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের আগে নিভে গেল ঘরেরআলো: দুধ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের কৃষকের সমস্যা জানতে এমপি মঞ্চ ছেড়ে কৃষি জমিতে শুধুমাত্র চীনকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেবে ইরান ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহন: দেড় লাখ টাকা জরিমানা পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দাম বাড়ার কারণ নেই : বিপিসি সাতক্ষীরায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার শিক্ষায় স্বচ্ছ ও নায্য গ্রেডিং নিশ্চিতে গাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাতক্ষীরার কালিগঞ্জের মেয়ে পিংকী স্বর্ণকার ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহন: দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৩ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম নেতৃত্ব দেন। এ সময় শিবপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রস্তুতিকালে ২টি ড্রাম ট্রাক আটক করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর