কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানীয়া ইউনিয়নের চর সনমানীয়া গ্রামে কৃষকদের কে নিয়ে তাদের সমস্যার কথা জানতে তারা একটি মঞ্চ তৈরি করেছিল কিন্তু স্থানীয় এমপি মু, সালাউদ্দিন আইয়ুবী কৃষকদের সমস্যা সরেজমিনে দেখার জন্য কৃষকদেরকে সাথে নিয়ে জমির আইলে বসে পড়েন।
চর সনমানীয়া গ্রামের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী চলে গেছে এ নদীর তীর থেকে শুরু করে ফসলি জমির মাটির উপরে স্তর কেটে ফেলেছে একটি অসাধু মাটি খেকোরা এতে কৃষি কাজের ব্যাপক ক্ষতি হয়েছে। এ মাটি বিক্রি কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি অসাধু মহল । এ মাটিগুলো মূলত নদী খনন করার ফলে নদী থেকে এবং কৃষকের জমিতে রাখা হয়েছে নদী এবং কৃষকের জমির মাটি এগুলো মাটিগুলোর প্রকৃত মালিক হচ্ছে কৃষক আর এ মাটির স্তুপ রাখার কারণে কৃষকেরা সঠিকভাবে তাদের ফসলের জমিতে ফসল করতে পারছে না। প্রভাবশালী একটি মহল কৃষকের এই মাটি তারা বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে কিন্তু কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকদের দাবি এই মাটি তারা তাদের জমিতে বিছিয়ে দিবে এর ফলে তাদের কৃষি কাজ করতে সহজ হবে এবং ফসল উৎপাদন বেশি হবে। কৃষকের এই দাবির প্রেক্ষিতে স্থানীয় এমপি মু. সালাউদ্দিন আয়ুবী তাদের সাথে কথা বলেন এবং তাদের এ বিষয়টি সঠিক, সুষ্ঠু একটি সমাধান করার আশ্বাস দেন কৃষকের এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় তিনি এ ব্যবস্থা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,মাওলানা মোফাজ্জল হোসেন সহ আরো নেতৃবৃন্দ।