শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শপথ থেকে বিরত থাকা নতুন বাংলাদেশের সঙ্গে প্রতারণা : নাহিদ ইসলাম গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত পুলিশের এস আই কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ বিক্রয়ের দোকান উদ্বোধন। কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকার দ্রুততম সময়ের মধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র রমজান উপলক্ষ্যে সাতক্ষীরায় নলতা আহসানিয়া মিশনের আলোক সজ্জা নতুন মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে নতুন সরকার দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

শপথ থেকে বিরত থাকা নতুন বাংলাদেশের সঙ্গে প্রতারণা : নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে—সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা (বিএনপি) সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করব, তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।’

তিনি বলেন, ‘সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে। শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।’

নাহিদ বলেন, “সরকারি দলে যারা আছেন তারাও সংস্কার চেয়েছেন, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছেন। আশা করব, অতি দ্রুত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর