সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে ঘিরে মুসলমানদের পরিবার,সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে থাকে অন্যতম আনন্দের আমেজ, আর তাই রমজানকে স্বাগত জানাতে অনেকে অনেক ভাবে প্রতিষ্ঠান ও মসজিদকে সাজ সজ্জা দিয়ে অনুভুতি জানায়, ঠিক তেমনি অন্যতম পীরে কামেল ড.খান বাহাদুর আহছানুল্লাহর দরগাহে প্রতি বছরের ন্যায় এবারেও সজ্জিত হয়েছে পুলকিত সাজে, যেটা দেখলে সবার মনটা ভরে যাবে, তবে উক্ত প্রতিষ্ঠানের উদ্যোগে রমজান উপলক্ষ্যে থাকে অনন্য ইফতারের আয়োজন। প্রতিদিন আহছানিয়া মিশনের ইফতারীতে কমপক্ষে ১০ হাজার মানুষের আয়োজন থাকে, যেটা বাংলাদেশের মধ্যে অন্যতম। ঠিক তেমনি উক্ত প্রতিষ্ঠানের প্রত্যেকটি শাখা প্রশাখাতে থাকে মুসলমানের ধর্মীয় উৎসব আমেজ। অনেকে এই সাজ সজ্জাকে ভিন্ন ভাবে দেখলেও সবার দর্শনীয় স্থান হিসেবে কিন্তু জায়গাটা সবার কাছে প্রিয়।