শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শপথ থেকে বিরত থাকা নতুন বাংলাদেশের সঙ্গে প্রতারণা : নাহিদ ইসলাম গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত পুলিশের এস আই কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ বিক্রয়ের দোকান উদ্বোধন। কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকার দ্রুততম সময়ের মধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র রমজান উপলক্ষ্যে সাতক্ষীরায় নলতা আহসানিয়া মিশনের আলোক সজ্জা নতুন মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে নতুন সরকার দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত পুলিশের এস আই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এতে তার ডান হাত ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

আহত এসআইর নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ১১টা ২০ মিনিটে গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তার ডান হাত ও ডান পা মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার করে আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর