বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে নতুন সরকার দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান মেথিকান্দা স্টেশনে সুখবর: এগারো সিন্দুর মেইল’-এর যাত্রাবিরতি চালু নতুন এমপি ও মন্ত্রীদের শপথ আজ নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব জানা গেলো ছেলের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন ১০৫ বছরের সাতক্ষীরার হেকমত আলী বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় এ কে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ নলতায় দিশারি সমাজ কল্যাণসংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

নতুন মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয়

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা আজ প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিস করবেন।

বুধবার সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রধানমন্ত্রীকে বরণ করতে বিশেষ ব্যস্ততা দেখা গেছে। অনেকেই ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

এছাড়াও সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স এসএসএফ সদস্যরা সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ গতকাল বিকালে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয় । এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস নতুন রূপে সাজানো হয়েছে।

এ সময় সচিবালয়ে কর্মরত বেশ কয়েকজন সঙ্গে কথা হলে তারা জানায়, নতুন প্রধানমন্ত্রী আজ প্রথম কর্ম দিবসে সচিবালয় আসছেন আমারা অনেক খুশি।

ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আমাদের মন্ত্রী প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সচিবালয়ে অফিস করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

এ ছাড়া সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিসভার সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর