মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব জানা গেলো ছেলের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন ১০৫ বছরের সাতক্ষীরার হেকমত আলী বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় এ কে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ নলতায় দিশারি সমাজ কল্যাণসংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম স্যারের জানাজা ও দাফন সম্পন্ন হিন্দু খ্রিস্টানের ভালবাসা ও শুভেচ্ছা সিক্ত, নবনির্বাচিত এমপি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের ৫ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব সাতক্ষীরা জেলার সকল মানুষকে নিয়ে নতুন সাতক্ষীরা গড়ার অঙ্গীকার জামায়াতের নবাগত চার এমপির আবুধাবীর মদীনা জায়েদে প্রোবিল্ড বিল্ডিং মেটেরিয়াল এলএলসির যাত্রা শুরু

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।

শফিকুল আলম বলেন, প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন। ক্যাবিনেট আশা করে যে, এটার আরো যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলোয়, এটা আরো ভালো রেজাল্ট দেবে। তারপর সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ইলেকশন যারা কনডাক্ট করে তাদের কো-অর্ডিনেশনের জন্য খুবই ভালো কাজে দিয়েছে।

তিনি বলেন, সিসিটিভি খুব হেল্পফুল ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, ইলেকশনের পরে চারজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তার মধ্যে সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গেছেন একজন। আর হাতিয়ার যে মেয়েটির বিষয়, সেটির বিষয়ে তিনি বলেছেন, এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ও ইনভেস্টিগেট করবেন।

এসময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর