সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানা গেলো ছেলের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন ১০৫ বছরের সাতক্ষীরার হেকমত আলী বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় এ কে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ নলতায় দিশারি সমাজ কল্যাণসংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম স্যারের জানাজা ও দাফন সম্পন্ন হিন্দু খ্রিস্টানের ভালবাসা ও শুভেচ্ছা সিক্ত, নবনির্বাচিত এমপি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের ৫ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব সাতক্ষীরা জেলার সকল মানুষকে নিয়ে নতুন সাতক্ষীরা গড়ার অঙ্গীকার জামায়াতের নবাগত চার এমপির আবুধাবীর মদীনা জায়েদে প্রোবিল্ড বিল্ডিং মেটেরিয়াল এলএলসির যাত্রা শুরু উত্তরার রুয়াপ-এ ৩ দিন ব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির

বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় এ কে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ মনোনীত এমপি পদ প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যধানে জয়ী এ কে এম ফজলুল হক মিলন, তিনি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামে বাসিন্দা, উনার নির্বাচনী ভোট কেন্দ্র দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।

হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ও ইউটিউবে স্থানীয়রা নেতাকর্মী ও সাধারণ মানুষজনের মধ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ বিএনপির নীতি নির্ধারকদের কাছে দাবী জানান একে এম ফজলুল হক মিলন কে “মন্ত্রী হিসাবে গাজীপুরের ৫ আসনের কালীগঞ্জের জনগণের একটি দাবি ”বাংলাদেশর নতুন সরকারের মন্ত্রী সভায় আমাদের একে এম মিলন ভাই যেন স্থান পায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক সদস্য মো. মনির উদ্দিন পাঠান( মিঠু) আমাদের প্রতিনিধিকে বলেন, আমাদের জেলায় সব সরকারের আমলেই কেউ না কেউ মন্ত্রী, উপদেষ্টা হচ্ছেন , গাজীপুর জেলা কে বাংলাদেশ দ্বিতীয় রাজধানী বলা হয়, গাজীপুরে বিশাল ভৌগলিক এরিয়ায় ফজলুল হক মিলন এর আগেও সংসদে প্রতিনিধিত্ব করেছেন , সেই অভিজ্ঞতার আলোকে একে এম ফজলুল হক মিলন ভাই কে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন আমাদের প্রাণের দাবি।

কালীগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র লুৎফর রহমান বলেন, একে এম ফজলুল হক মিলন শিক্ষা-যোগ্যতায় ও রাজনৈতিক দিক থেকে অনেক বিজ্ঞ একজন মানুষ। উনাকে মন্ত্রী করা হলে দেশ ও জাতীর উন্নতি হবে।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, বাংলাদেশ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উনার মতো গাজীপুর জেলার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সাংসদ সদস্য হিসেবে নেই । তিনি আওয়ামী আমলে গাজীপুর জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। উনার মতো একজন মানুষকে মন্ত্রী করা এখন সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর