সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা

বেগম খালেদা জিয়া ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন এ কে এম ফজলুল হক (মিলন)

  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন। তিনি একজন গৃহবধু থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দিয়েছেন এবং গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান করে দিয়েছেন।

বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন এ সব বলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য মো. সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা।

পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়। এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ হাসানুর রহমান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুস সালেকীন লিমন, জামালপুর ইউািনয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, জেলা কৃষক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নারী-পুরুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীক হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর