সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

শিববাড়ী থেকে ৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি :  জিএমপি  সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, একই দিন রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিববাড়ী মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বডির নিচে বিশেষ কায়দায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ২৪টি প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল মিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে এই পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়া (৩২) নরসিংদী সদরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার চার্জশিট রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাগুলো উল্লেখযোগ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর