বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

খালেদা জিয়াকে স্লো পয়েজিং করে হত্যার চেষ্টা করা হয়েছে -খোকন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ ভিজিটর

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে : ‘বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলো, তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়।  যেখানে মানুষ থাকার কোন পরিবেশ ছিলো না, পোকার আশ্রয়স্থল ছিলো।, সেখানে রেখে তাকে স্লো পয়েজিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি। দলের ভিতরে কিছু কিছু হাইব্রীড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে।

খায়রুল কবির খোকন আরও বলেন, কিছু ইসলামিক দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করে। ওমুক-তমুক প্রতিকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সাথে আছে বিএনপিও তাদের সাথে আছে। বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদেরকে হত্যা-গুম করা হয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয়নি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর