রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুর বিজিএমইএ স্কুলের চেয়ারম্যান কামাল উদ্দিন, কো-চেয়ারম্যান মাকসুদা চৌধুরী

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৩ ভিজিটর
কামাল উদ্দিন

গাজীপুর প্রতিনিধি :  বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত ও পোশাক কারখানার  শ্রমিকদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত বিজিএমইএ স্কুলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও এনএকেএস ফ্যাশন ওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন রাশেদ।  একই সাথে কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা।সম্প্রতি ৭ সদস্যবিশিষ্ট স্ট্যান্ডিং কমিটির নাম ঘোষনা করা হয়। কমিটিতে একজন চেয়ারম্যান, তিনজন কো-চেয়ারম্যান ও তিনজন সদস্য রয়েছেন। কমিটির অন্য দুইজন কো- চেয়ারম্যান হলেন, ফাহিম এটায়ার এন্ড কম্পোজিট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান ও এটিএস অটো সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম এ খান জুয়েল। কমিটির সদস্যরা হলেন, হেজাজ সোয়েটারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, বিকেসি সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন এবং রোজ সোয়েটারস লিমিটেড এর চেয়ারম্যান পিকে সাহা (বিদ্যুৎ)।

উল্লেখ্য, স্কুলটি গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ভূষির মিল এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)  ২০১১ সালে প্রতিষ্ঠা করে।  এখানে  সম্পূর্ণ বিনা খরচে পোশাক শ্রমিকদের সন্তানরা শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্ন্ত   লেখাপড়ার সুযোগ পাচ্ছে। পোশাক শ্রমিকদের সন্তানরা যেন সঠিকভাবে শিক্ষা গ্রহন করতে পারে এবং আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করছেন বর্তমান স্ট্যান্ডিং কমিটি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর