শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালিগঞ্জ পৌরসভার  ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ ভিজিটর

কালিগঞ্জ প্রতিনিধি :  আগামী দিনের নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহনের জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে  গাজীপুরের কালিগঞ্জ পৌরসভা ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কালিগঞ্জ পৌর সভার সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির নগর পরিকল্পনাবিদ রেজোয়ান পারভেজ অভির পরিচালনায় অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃস্থানীয় লোকজন, বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বি ও স্থানীয় জনগন অংশ নেন।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ন্ত অংশগ্রহনকারী লোকজনের মতামত গ্রহন করা হয়। আগামী দিনের কালিগঞ্জ কেমন হবে, রাস্তাঘাট উন্নয়ন, পরিবহন ব্যবস্থা , স্যানিটেশন, পয়:নিষ্কাশন, মঠ-মন্দির-মসজিদ উন্নয়ন, শিল্প উন্নয়ন, আধুিনিক বাজার ব্যভস্থাপনা, ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, নদী বন্দর ব্যবস্থাপনা, খেলার মাঠ, নারী পুরুষের কর্মসংস্থানসহ  আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুল্লাহ আসাদ, মহিলা দলের সভানেত্রী চামেলী বেগম, সাবেক যুবদল নেতা মিহির, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক  মামুন মিয়া, পুজা উদযাপন ফ্রন্ট গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক সঞ্জয়  কান্ত শীল,পুজা উদযাপন ফ্রন্ট কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবীর কুমার মিত্র, সিনিয়র সহ-সভাপতি সজিত শীল, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সাধারন সম্পাদক বিশ্বজিত আচার্, কেন্দ্রীয় কালিমন্দিরের সভাপতি নিরঞ্জন ঘোষ, সাধারন সম্পাদক বাদল চন্দ্র দাশ, মানস গোন, সবির কুমার দাশ, ফ্যাশন এশিয়ার মালিক মামুন মিয়া, মাইনুল ট্রেডার্সের মালিক মাইনুল ইসলাম, যুবদল নেতা নাদিম হোসেন, আলমগীর সিকদার রাজু, শাহীন  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর