বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। গ রোববার বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।
এর আগে খালেদা জিয়ার রাজনীতি ও তার দীর্ঘ সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরে  বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির  সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম , গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডা: খলিলুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত  সাংবাদিকবৃন্দ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর